মাদক যে বিক্রি করে প্রথমে তাকে ধরুন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১৬:২৩আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৭:০৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘শুধু মাদক সেবনকারীকে নয়, যে বিক্রি করে প্রথমে তাকে ধরুন।’ শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১১টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘রাজবাড়ী জেলার সব স্থান থেকে মাদক নির্মূল করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের জিরো টলারেন্সে অবস্থান নিতে হবে।’

মাদক নির্মূলের ব্যাপারে পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দৃশ্যমান কিছু পরিবর্তন করুন। বিগত দিনে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে কী আর পার্থক্য রইলো? আপনারা এমন কিছু করুন, যেন লোকজন বলতে পারেন সমাজে কাজ হচ্ছে। মাদক যে বিক্রি করে তাকে আগে ধরতে হবে। যত বড় লোক বা দলীয় নেতাও যদি হয়, মাদকের সঙ্গে যে যুক্ত আছে তাকেই চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে ফিরতে পারে সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী পার হয়ে ঘাটে আসা কোনও মানুষের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায়, ছিনতাই, চাঁদাবাজি না হয় সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে। এ ছাড়া ঘাটে যেসব মৌসুমি কাউন্টার থাকবে সেগুলোর সামনে বড় করে ভাড়ার তালিকা টানিয়ে দিতে হবে।’

তিনি তালিকার বাইরে কোনও যানবাহনের লোকজন ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দেন প্রশাসনকে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি