চট্টগ্রামের মীরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে মীরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নাপিত্তাছড়া ঝরনার কূপের পানিতে ভেসে উঠে ওই যুবকের মরদেহ। খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
মীরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, ‘খবর পেয়ে নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশ মীরসরাই থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মীরসরাই থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘দুপুরে নাপিত্তাছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। মৃতের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।’









