দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বো: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ১৪:১২আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৪:১২

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশবাসীর সহযোগিতার মধ্যে দিয়ে বিএনপি দেশ পরিচালনা করছে। দেশ পরিচালনায় বিএনপির আন্তরিকতা দৃশ্যমান। দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবো।’

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে সাংবাদিকদের পানিসম্পদমন্ত্রী এ সব কথা বলেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। লক্ষ্মীপুরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সব ভেদাভেদ ভুলে দেশ পরিচালনা করতে বিএনপির সরকার বদ্ধপরিকর।’

সকাল পৌনে ৭টায় জেলা মডেল মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও বিএনপি নেতা মহিন উদ্দিনসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
নাসীরুউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতা নেই: পানিসম্পদ মন্ত্রী  
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে নদীপথ উন্নয়নের তাগিদ
নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের