সামনে কঠিন সময়, তেল-জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ১৪:৫৮আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৫:৫০

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।’

সোমবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

খালকাটা কর্মসূচি প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণকে যে কাজের প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে। কিছু নেতা আমাদের বেহেশতে নেওয়ার টিকিট দিতে চাইলেও তারা তো বেহেশতে নিতে পারেন না। আমরা বেহেশতের টিকিট দিই না, ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাবো।

‘যে খালকাটার মাধ্যমে এ দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজ তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচি শুরু করে সেই ধারাবাহিকতাই রক্ষা করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি কৃষকদের সমস্যাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। আর সে কারণেই জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির পরে বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ২৫ বিঘা কৃষিজমির খাজনা মাফসহ কৃষক কল্যাণে বিস্তৃত কর্মসূচি নিয়েছিলেন। আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এখন খাল কাটার মাধ্যমে কৃষকদের পানি সমস্যার প্রাকৃতিক সমাধান শুরু করা হচ্ছে।’

তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কর্মসূচি বাস্তবায়নে কোনও দুর্নীতির আশ্রয় নেবেন না।’

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী