তিতাস নদীতে গঙ্গাস্নানে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ১৬:৪৬আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৬:৪৬

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটের তিতাস নদীতে গঙ্গস্নানে করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর দশ বছরের শিশু অপর্ণা সূত্রধরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটের তিতাস নদীতে গঙ্গস্নান করতে যায় অপর্ণা সূত্রধর। পরে ভিড়ের মধ্যে মায়ের হাত থেকে ছিটকে গিয়ে নদীর স্রোতে ভেসে যায় শিশু অপর্ণা। এ সময় শিশুটির মায়ের গগনবিদারী কান্নায় তিতাস তীরের পরিবেশ শোকাবহ হয়ে ওঠে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল ও কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালায়। পরে শিশুটিকে না পেয়ে ফিরে যান ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ সকালে শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনও ধরনের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশান ঘাটে শিশুটির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

শিশুটির মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের