পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

মোংলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৫

মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা নয়জন স্টাফ নিরাপদে উদ্ধার হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। জাহাজটির স্টাফদের বরাতে জানা গেছে, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা নিয়ে মোংলার দিকে আসছিল এটি। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে এমভি ফুলবাড়ী ডুবে যায়।

আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন জাহাজটিতে ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লা ছিল। কয়লাগুলো নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর জাহাজে থাকা নয়জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নেন।

এদিকে, জাহাজটি পশুর চ্যানেলের মূল নৌপথের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি। চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এ পথে নৌযান চলাচল স্বাভাবিক আছে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

/আরএইচ/
সম্পর্কিত
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
ড্রেজিং হচ্ছে তবু বাড়ছে না জাহাজ, কেন পিছিয়ে মোংলা বন্দর?
যেখানে সমুদ্রের বুক চিরে ছুটে চলে ট্রেন!
সর্বশেষ খবর
ফ্রান্সের আঙুরখেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
ফ্রান্সের আঙুরখেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই রয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই রয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান