গাজীপুরে ফিলিং স্টেশন মালিক ও তেল ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ১৬:১৩আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৬:১৩

গাজীপুরের কাপাসিয়ায় বেশি দামে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ফিলিং স্টেশন মালিককে এবং কালিয়াকৈরে দোকানে অবৈধভাবে ডিজেল মজুত রাখার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) সকালে এবং শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন।

কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, উপজেলার ঘাগটিয়া চালা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে তাসনিম ফিলিং স্টেশনের মালিক ইমরান হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এদিকে, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, উপজেলার শ্রীফলতলী এলাকায় বাবর আলী মার্কেটে ডিজেল মজুত রাখার অভিযোগ ওঠে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালিয়ে তেল ব্যবসায়ী আবুল হোসেনের (৬৫) দোকানে অবৈধভাবে ড্রাম ও কন্টেইনারে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুত রাখার প্রমাণ পান। এ সময় আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

মজুত রাখা ডিজেল সাধারণ গ্রাহকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি