সিলেটে সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ০১:৪৭আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৮

সিলেটে হয়রানি ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট ডেকেছেন পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা। বিভাগের চার জেলায় সব সিএনজি স্টেশন, এলপিজি, পেট্রল পাম্প এবং ডিজেল বিক্রয় কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে আকস্মিক এই ঘোষণা দেওয়া হয়।

পাম্প মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বলেন, ‘আমাদের একজন মালিকের চারটি পাম্প রয়েছে। তিনি গতকাল এক গাড়ি জ্বালানি তেল পান। তিনি ওই তেল চারটি পাম্পের মাধ্যমে বিক্রি করেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে তাকে রাতে আটক করা হয়েছে বলে খবর পাই। তাকে আটকের খবর পেয়ে পাম্প মালিকরা মোগলাবাজার থানার উদ্দেশ্যে রওয়ানা হন।

‘আমরা সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে চাই, কিন্তু প্রশাসনের উদ্দেশ্যমূলক হয়রানি বন্ধ না হওয়া এবং ওই মালিককে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।’

পাম্প মালিকদের দাবি, কোনও যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন অভিযানে মোটা অংকের জরিমানা এবং ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের