গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী তরুণ নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১০:১৭আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৮

যশোরের শার্শায় গাড়ির ধাক্কায় রোমান হোসেন (২১) নামে এক সাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের সুমন হোসেনের ছেলে।

বেনাপোল-যশোর হাইওয়ে পুলিশের ইনচার্জ মহসিন আলী জানান, নিহত রোমান শার্শা বাজার থেকে সাইকেলে করে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। আমড়াখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে বিজিবির একটি গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। বিজিবির সহযোগিতায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে প্রথমে তাকে নাভারন হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের ডাক্তার পরীক্ষা করে জানান হাসপাতালে আসার আগেই রোমান মারা গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম