চড়কপূজার গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ০০:৪১ আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০০:৪১

খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় চড়কপূজার অনুষ্ঠানে কামানাশীস রায় (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামানাশীস রায় চুনকুড়ি পশরধার এলাকার মিন্টু রায়ের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সুদেব রায় বলেন, বানীশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের মুরালি গাইনের বাড়ির কালী মন্দিরে পহেলা বৈশাখ উপলক্ষে চড়কপূজার অনুষ্ঠান চলছিল। এ সময় চড়কগাছ (বাঁশ) থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান কামানাশীস রায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দাকোপ থানার ওসি (তদন্ত) প্রকাশ ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করেছে।

/এম/  
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
এনসিপিনেত্রী নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা