পদ্মায় ধরা পড়া দুই কাতল ৯১ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ১৫:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৫:২৪

রাজবাড়ীর দৌলত‌দিয়ার পদ্মা নদীতে দুই জেলের জালে সাড়ে ২৮ ও ১৮ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়ার রেজাউল মণ্ডল ও আনু খার মৎস্য আড়ত থেকে ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিশাল আকৃ‌তির কাতল মাছ দুটি কিনে নেন।

শাহজাহান জানান, শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার সহযোগীদের নিয়ে নদীতে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন, দুই জনের জালে এক‌টি করে দুটি বিশাল আকৃ‌তির কাতল ধরা পড়েছে। পরে মাছ‌ দুটি বিক্রির জন্য সকালে মৎস্য আড়তে আনলে উন্মুক্ত নিলামে তোলা হয়।

তিনি সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ৬২ হাজার ৭০০ এবং ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০সহ মোট ৯১ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

/এমএএ/
সম্পর্কিত
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
দানিউব নদী থেকে ভেসে উঠছে নাৎসি আমলের যুদ্ধজাহাজ
পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীতে সাঁতারের রোমাঞ্চ
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?