রংপুরে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

রংপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১৬:১৫আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৬:২৩

জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহন ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে রংপুর জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ই্উনিয়ন। মঙ্গলবার রংপুরের জেলা প্রশাসক রহুল আমিনের কাছে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজের নেতৃত্বে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে। দাবিগুলো হচ্ছে– জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ; নৈরাজ্য রোধ করা, যাতে নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া আদায় না করা হয়; সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি এবং পরিবহন খাতে লোকসান এড়াতে মালিক ও যাত্রীদের স্বার্থরক্ষার বিষয়ে ব্যবস্থা নেওয়া।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে রংপুর থেকে সব ধরনের বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ করা ছাড়া কোনও উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেছি। আমরা বলেছি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়নি। ফলে আমাদের চরম লোকসান গুনতে হচ্ছে। সে কারণে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করার দাবি জানিয়েছি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মোটর মালিক সমিতির সভাপতি শরীফুল আলম, সহসভাপতি মোসাহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন চৌধুরীসহ অন্য নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিদিনই কেন থমকে যায় ঢাকা
পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে
প্রথম দিনেই পিংক বাসকে বলাকার ধাক্কা
সর্বশেষ খবর
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি