ওসমানী মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১৫:৫০ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) সুনামগঞ্জের জগন্নাথপুরের দেড় বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়। এ ছাড়া, সকাল ৯টা ১০ মিনিটে একই হাসপাতালের পিআইসিইউতে সিলেটের গোলাপগঞ্জের আট মাস বয়সী শিশু তাহা মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, জগন্নাথপুরের দেড় বছর বয়সী শিশু ওয়াজিহাকে ২১ এপ্রিল রাত ৯টার দিকে পিআইসিইউতে ভর্তি করা হয়েছিল। প্রথমে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তারপরে ওসমানী মেডিক্যালের পিআইসিইউতে স্থানান্তর করা হয়। তার হামের সন্দেহ করা হচ্ছিল, সঙ্গে ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর এবং সার্জিক্যাল এমফিসেমাও ছিল। শিশু তাহা হার্ট ফেইলিওর, ব্রঙ্কোনিউমোনিয়া আক্রান্ত ছিল। হামের উপসর্গ নিয়ে তাকে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও দুই জন রোগীও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন বলে জানান হাসপাতালের পরিচালক।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৯০ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সবচেয়ে বেশি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন রোগী ভর্তি রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে ভর্তি ১৬৮
টেকনিশিয়ান নেই তবু মিলছে পরীক্ষার রিপোর্ট, হাসপাতালকে জরিমানা
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা
বাংলাদেশকে ভাবনায় নিয়ে আবারও ভারতের মুখোমুখি হতে চায় পাকিস্তান, কেন?
বাংলাদেশকে ভাবনায় নিয়ে আবারও ভারতের মুখোমুখি হতে চায় পাকিস্তান, কেন?
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা