ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও

ফেনী প্রতিনিধি
১১ মে ২০২৬, ০৮:৪৮ আপডেট : ১১ মে ২০২৬, ০৮:৪৮

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। এ ঘটনায় নিজের বাবা ও বোনকেও কুপিয়ে আহত করেছে। রবিবার (১০ মে) সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লাকী আক্তার। আহতরা হলেন- তার স্বামী মোস্তফা ভূঞা ও মেয়ে মিথিলা মোস্তফা। অভিযুক্ত ছেলের নাম রাফি মোস্তফা (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারকে চাপ সৃষ্টি দিতো। বিষয়টি নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার দিন রাতেও সে মাদক কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। একপর্যায়ে মা লাকী আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালায়।

চিৎকার শুনে বাবা মোস্তফা ভূঞা ও বোন মিথিলা তাকে থামানোর চেষ্টা করলে তাদের ওপরও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকী আক্তারকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত মোস্তফা ভূঞা ও মিথিলা মোস্তফার অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, রাফির মাদকাসক্তি নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিল। বিভিন্ন সময় তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হলেও সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

দাগনভূঞা থানার ওসি ফয়েজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাফিকে আটক করে। প্রাথমিক তদন্তে মাদকের টাকার দাবিকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষেই টাউনহলের তত্ত্বাবধায়ককে স্ত্রীর সামনে হত্যা
গ্রেফতার ছাত্রদলের ৩ নেতার ওপর আদালতে জুতা নিক্ষেপ
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি