হাম: ময়মনসিংহ মেডিক্যালে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৯:১৬ আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:১৬

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১-এ।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান জানান,  জামালপুর সদর থেকে আসা তিন মাস বয়সী ছেলে শিশু ১১ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ মে রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসা ১০ মাস বয়সী ছেলে শিশু ৫ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১৩ মে ভোরে শিশুটি মারা যায়। মৃত দুই শিশুই হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৬ জন শিশু চিকিৎসাধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
হুথি হামলার জেরে সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো একাধিক এয়ারলাইন
হুথি হামলার জেরে সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো একাধিক এয়ারলাইন
একা ভারত ভ্রমণে এসে মুগ্ধ বিদেশিনি
একা ভারত ভ্রমণে এসে মুগ্ধ বিদেশিনি
টেকনিশিয়ান নেই তবু মিলছে পরীক্ষার রিপোর্ট, হাসপাতালকে জরিমানা
টেকনিশিয়ান নেই তবু মিলছে পরীক্ষার রিপোর্ট, হাসপাতালকে জরিমানা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা