বিজিবিকে সীমান্তে অকার্যকর করে বসিয়ে রাখা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

লালমনিরহাট প্রতিনিধি
১৯ মে ২০২৬, ২০:০৯ আপডেট : ১৯ মে ২০২৬, ২০:৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্তে হত্যা প্রসঙ্গে বলেছেন, ‘সীমান্তের সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়। তারা সেখানে স্বাভাবিক কাজ করতে গেলেও বিএসএফ তাদের হত্যা করে। আর আমাদের বিজিবি তখন ভারতীয় প্রোপাগান্ডা ছড়ায়। বিজিবিকে সীমান্তে প্রায় অস্ত্রহীন বা অকার্যকর করে বসিয়ে রাখা হয়েছে ভারতের নির্দেশে।’

মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিজিবি সীমান্তে ভারতীয় বয়ান বা প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে। ভারত সীমান্তে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করলেও বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

‘সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সীমান্তে যদি মানুষ হত্যা করে, গ্রামে গ্রামে প্রয়োজনে লাশ নিয়ে মিছিল করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সরকার নিরাপত্তা দিতে পারছে না।’

সীমান্তে নিরাপত্তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা পুশ‌ইন বন্ধ চাই। বিজিবিকে শক্তিশালী চাই, সীমান্তে যে মানুষগুলো রয়েছে, তাদের ওপর অত্যাচার বন্ধ চাই। এবং রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে, শক্তিশালী করে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমরা সরকারে গেলে সীমান্তে যতগুলো হত্যা হয়েছে সবাইকে শহীদি মর্যাদা দিয়ে তালিকাভুক্ত করবো।’

এ সময় নাসীরুদ্দীন অভিযোগ করেন, সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে খাদেমুল নিহত হলেও তার পরিবারের সঙ্গে দেখা করতে স্থানীয় মন্ত্রী, ওই আসনের এমপি দেখতে আসেননি।

পরে তিনি নিহত খাদেমুলের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম