কেউ অপরাধ করলে শাস্তি পেতে হবে: তারেক রহমান

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১৭:৩২আপডেট : ২৩ মে ২০২৬, ১৭:৩২

সম্প্রতি রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।’

শনিবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধনের পর এক জনসভায় এসব কথা বলেন তিনি। নিজে মাটি কেটে এই পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘একটি দল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশের জনগণের কথা চিন্তা করে না। এই দল একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা কৃষকদের নিয়ে কথা বলে না, তারা খাল নিয়ে কথা বলে না, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কথা বলে না। দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কথা বলে না। যারা দেশে ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়, তাদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে।

‘অরাজকতা করলে সারা বাংলাদেশে খালকাটা কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ বন্ধ হয়ে যাবে। তাই তাদের রুখে দিতে এখনই শপথ নিতে হবে।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট জনগণ যাদের এ দেশ থেকে বিতাড়িত করেছে তাদের সঙ্গে একটি দল তলে তলে খাতির করা শুরু করেছে। যেভাবে ৮৬ সালে করেছিল, ৯৬ সালে তাদের সঙ্গে সুন্দর সুন্দর লেজও গজিয়েছে। আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছি। বাংলাদেশের জনগণ সেদিন রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার বিদায় করতে। যে স্বৈরাচার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, গ্রামে উন্নয়ন বন্ধ করে দিয়েছিল।

‘বাংলাদেশের মানুষ এখন দেশ গঠন করতে চায়। নিজেদের ভাগ্য বদলাতে চায়। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণের কথাই ভাবে বিএনপি। সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজ করে যাচ্ছে বিএনপি।

এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হলেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
সর্বশেষ খবর
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট
শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়ন, শিক্ষক-ছাত্র গ্রেফতার
শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়ন, শিক্ষক-ছাত্র গ্রেফতার
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
টানা বৃষ্টিতে জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী