শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৬, ১৩:১৪ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৬:৩৯

শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে কুমিল্লায় এক শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নির্দেশনার পর, শনিবার (১১ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ওই স্কুলের ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০-এর ১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন আমিনুল হক
আইনজীবী অন্তর্ভুক্তির রিটকারীরা পাচ্ছেন ভাইভা দেওয়ার সুযোগ
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
সর্বশেষ খবর
ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো
ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো
ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ
ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ
৯ দিনে গাজীপুরে তিন আগুনের ঘটনা, দগ্ধ ১২  
৯ দিনে গাজীপুরে তিন আগুনের ঘটনা, দগ্ধ ১২  
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন