চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০২৬, ১৪:২৩আপডেট : ০৬ জুন ২০২৬, ১৪:২৩

চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে আট জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে আধিপত্য বিস্তার এবং সরকারি জমি দখলকে কেন্দ্র করে নগরীর খুলশীর ফয়’স লেক ও লেকভ্যালি আবাসিক এলাকার আশপাশে প্রায় দুই ঘণ্টা ধরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেকভ্যালি আবাসিক এলাকায় সরকারি একটি জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, ফয়’স লেক ও আশপাশের পাহাড়ি এলাকায় কিছু সরকারি জমি রয়েছে। এসব জমির দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। কারা এ ঘটনার নেতৃত্ব দিয়েছে এবং কারা মূল ভূমিকা পালন করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ 
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি