বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ০৯:৪১আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:৪১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সাতগাঁও চা কন্যার ভাস্কর্যের সামনে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী।

রবিবার (২৮ জুন) বিকাল ৩টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

নিহতরা হলেন– সৌরভ (১৭) এবং নাঈম (১৭)। তারা উভয়ই হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। আহত হন সাব্বির (২৫) নামে একজন। তিনিও একই গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানিয়েছেন, দুই তরুণকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করা হয়েছিল।

নিহত সৌরভ এ বছর দাখিল পরীক্ষা দিয়ে আলিম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন এবং নাঈম পেশায় একজন ওয়াইফাই সংযোগ কারিগর ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান
সর্বশেষ খবর
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস