আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে হত্যা মামলার আসামিকে পিটুনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ২০:২৩আপডেট : ৩০ জুন ২০২৬, ২০:২৩

নারায়ণগঞ্জের ফতুল্লার ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে আদালতে নেওয়ার সময় নিহতের স্বজন এবং এলাকাবাসী তার ওপর হামলা করেছে। এ সময় পুলিশের সামনে আসামিকে মাটিতে ফেলে পিটুনি দিয়েছে তারা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হত্যা মামলার আসামি শরীফকে কয়েকজন পুলিশ আদালতে নিয়ে যাচ্ছিল। সে সময় আদালত প্রাঙ্গণে উত্তেজিত লোকজন তার বিচার দাবি করে হামলা করে। একপর্যায়ে আদালতের দরজার সামনে আসামি শরীফ মাটিতে পড়ে গেলে সেখানে পুলিশের সামনে তাকে মারধর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, ‘তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আসামিকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। আসামিকে সামনে পেয়ে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করেছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিশ ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে আদালতে নেওয়ার সময় বাদীপক্ষের লোকজন হামলা করে। এ সময় তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ তার রিমান্ড শুনানি ছিল। শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম তার পঁাচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

তিনি আরও বলেন, ‘আসামি শরীফ দুষ্ট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে আরও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকার লোকজন তার উপর ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চাঁদমারী মাউরাপট্টি এলাকায় ডিশ লাইন ও কেবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শরীফকে গ্রেফতার করা হয়। এ মামলায় মোট ১০ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার