আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
৩০ জুন ২০২৬, ২২:৩৩ আপডেট : ৩০ জুন ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। ওই রায় শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেতাকর্মীরা। তারা দেশের ‘অর্থনীতির লাইফ লাইন’ হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ করেন। সড়কের পাশে থাকা গাছ কেটে ফেলে এ অবরোধ করা হয়।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরছালিন বলেন, ‘আসলাম চৌধুরী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আজ এ রায়ে সীতাকুণ্ডের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে তারা সড়কে নেমে বিক্ষোভ করেছেন। তবে আমরা দলীয়ভাবে কোনও কর্মসূচি দিইনি। আদালতের রায়কে আমরা সম্মান করি।’

উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলাম চৌধুরী দলের নিবেদিতপ্রাণ নেতা। গত ১৭ বছরের ৯ বছর তিনি কারাগারে ছিলেন। তাকে ঋণ খেলাপি বানিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। তাকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়নি। তবে আদালতের রায় নিয়ে আমি কিছু বলবো না।’  

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর বলেন, ‘আসলাম চৌধুরী একজন সৎ মানুষ। ৯ বছর জেল খেটেছেন। তার ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য ছিল না। তার যা কিছু ছিল, বিগত অবৈধ আওয়ামী লীগ সরকার তা কেড়ে নিয়েছে। আমরা এই রায় মানি না। আসলাম চৌধুরী জনতার ভোটে নির্বাচিত হয়েছে। জনতার রায় কার্যকর না হলে আমরা আবার জীবন দিতে প্রস্তুত। আমরা চাই না সেটি ঘটুক। আদালত রায়টি পুনর্বিবেচনা করবে, এ আশা রাখছি।’

মঙ্গলবার আসলাম চৌধুরীর প্রার্থিতা আদালতের রায়ে বাতিল হওয়ার খবর শুনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। দুপুর থেকে সীতাকুণ্ডে মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করেন বিএনপির কর্মী ও সমর্থকরা। এ সময় সড়কের পাশে থাকা গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, আবার কোথাও সড়কে দাঁড়িয়ে নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করেন। উপজেলার রয়েল সিমেন্ট গেট, ছোট দারোগারহাটসহ নানা স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেয়।

/এমএএ/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি