কক্সবাজারে পাহাড়ধসে আরও ২ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০২৬, ১২:২৫ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:৩৩

টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন তিন জন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের বাইরে নিয়ে এলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃতরা হলেন- ১৪ বছর বয়সী তৌসিফ এবং ১৭ বছর বয়সী রুমি আক্তার। নিহতরা চাচাতো ভাইবোন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।

এদিকে, টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটছে। বুধবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়। মঙ্গলবার দরিয়ানগরের বড়ছড়া এলাকায় পাহাড়ধসে প্রাণ হারান একজন। আর সোমবার উখিয়া ও কক্সবাজার পৌরসভার সাত্তার ঘোনায় পৃথক পাহাড়ধসের ঘটনায় নিহত হন নয় জন।

সব মিলিয়ে ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক