শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১৫:৩২আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৫:৩২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভাবে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোপকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

পাকিজা মোড়ে অবস্থানরত শিক্ষার্থী আসিফ বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে মারাত্মক ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন; যা সারা সবার দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মন্তব্যের নিন্দা জানাই। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাই। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন অব্যাহত থাকবে।

আমেনা নামে অপর শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী হয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের নিয়ে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কাজেই তিনি মন্ত্রীপরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, শিক্ষার্থীরা বেলা ২টার পর মহাসড়কে নেমে এসেছেন। তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি।

/আরকে/
সম্পর্কিত
কেন শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে ফেললেন শিক্ষক?
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা