উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
০৭ আগস্ট ২০২৬, ১০:১৬ আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:১৬

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় স্থলমাইনের বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বদি আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরতে সীমান্তসংলগ্ন এলাকায় যান বদি আলম। এ সময় সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পা ও শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে উখিয়ার বালুখালীর বাসিন্দা মো. বদিউল আলম (৪৫) আহত হন। তিনি মিয়ানমারে প্রবেশের পর বিস্ফোরণের শিকার হয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’ 

/আইএএম/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক