গলায় ওড়না প্যাঁচানো মায়ের লাশের পাশে শিশুসন্তানের হাত-পা বাঁধা মরদেহ

যশোর প্রতিনিধি 
০৯ আগস্ট ২০২৬, ১২:২৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৩৪

যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘরের খাটের ওপর পড়ে ছিল গামছা দিয়ে হাত-পা বাঁধা শিশু জিসানের (৬) মরদেহ এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল মা জুবায়দা (৩২)। তবে ওড়নার দুই প্রান্ত ছিল জুবায়দার দুই হাত। ফলে এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে। 

মৃত জুবায়দা খাতুন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং জিসান তাদের ছয় বছরের ছেলে।

জুবায়দার ছোট বোন পিনজিরার দাবি, জাকির দীর্ঘদিন বিদেশে ছিলেন। এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের ভাই শিহাবের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

বাঘারপাড়া থানার পুলিশ পরিদর্শক এসআই পলাশ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/আইএএম/
সম্পর্কিত
মেয়ের প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে খুন: লাশ পুড়িয়ে গুম করলো স্ত্রী
ক্যাম্পের শৌচাগার থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার 
সর্বশেষ খবর
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
মেয়ের প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে খুন: লাশ পুড়িয়ে গুম করলো স্ত্রী
মেয়ের প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে খুন: লাশ পুড়িয়ে গুম করলো স্ত্রী
হঠাৎ সরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ
হঠাৎ সরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ
মহাস্থানগড়ে নির্মাণকাজের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা
মহাস্থানগড়ে নির্মাণকাজের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা