কামরাঙ্গীরচরে সখিনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকালে ভাড়া বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, বাসার লোকজন দেখতে পেয়ে, সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭ টায় তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা মৃতার মেয়ে শারমিন এসব তথ্য জানান। তবে কী কারণে তিনি মারা গেছেন, সে ব্যাপারে তৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
উল্লেখ্য, কামরাঙ্গীচরের ঝাউলাহাটিতে পরিবারের সঙ্গে থাকতেন সখিনা। তার স্বামীর নাম শহিদুল ইসলাম।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মিরপুরে বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২, নেপথ্যে কী 






