ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে মন্দিরে চলছে দেবী বন্দনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩১

ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রারম্ভে পবিত্র মহালয়া তিথির মধ্য দিয়ে আজ শনিবার দেবি পক্ষের শুভ সূচনা হয়েছে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে মহালয়ার তিথির মাহেন্দ্রক্ষণে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিববাড়ীতে পুষ্পাঞ্জলি সংসদ পূজা মন্ডপ ও মধ্যপাড়া রাধামাধব মন্দিরে পবিত্র চণ্ডীপাঠ ও দেবীদুর্গার আগমনির সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যধামে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে সনাতনী শিল্পগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দূর্গাদেবীর আগমনীর সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো পূজামণ্ডপ এলাকা। অনুষ্ঠানের শিল্পীসহ বিভিন্ন পর্যায়ের ভক্তরা লাল-সাদা রঙের বর্ণিল শাড়ি ও পাঞ্জাবি পরে মহালয়ার অনুষ্ঠানে অংশ নেন। 

মন্ত্রপাঠ চলাকালে শঙ্ক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে শ্রুতিমুধুর চণ্ডীপাঠের পাশাপাশি আগমনী সংগীতে পুলকিত হয়ে উঠেন তারা। 

ভক্তরা জানান, এ বছর দেবীদুর্গা ঘোটকে আগমন এবং নৌকায়ে গমন করবেন। পাঁচ দিন ভক্তদের মাঝে থেকে আবারও বিজয়া দশমীর মধ্য দিয়ে স্বামী গৃহে কৈলাশ চলে যাবেন।

মধ্যপাড়া রাধামাধব মন্দিরে উপস্থিত অন্বেষা পাল জানান, এই মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের শুভ সূচনা হয়। মর্ত্যধামে দেবী দুর্গার আগমন ঘটেছে। মায়ের আগমনী বার্তায় আমরা বেশ পুলকিত। মা যেন আমাদের ভালো রাখেন, দেশবাসীকে ভালো রাখেন, শান্তিতে রাখেন, এই প্রার্থনা করছি।

পুষ্পাঞ্জলি সংসদের অনুষ্ঠানের আয়োজক নয়ন কর জানান, মহালয়া তিথির মধ্য দিয়ে এই মর্ত্যধামে মায়ের আগমন ঘটেছে। আজকে আমরা চণ্ডীপাঠ, আগমনী গানের মাধ্যমে মাকে বরণ করেছি। আজকে আমরা মায়ের কাছে প্রার্থনা করব মা যেন সবাইকে ভালো রাখেন। সবাই যেন শান্তিতে থাকতে পারি।

শিববাড়ী মন্দিরের পুরোহিত নন্দ কিশোর চক্রবর্তী জানান, মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজার উৎসবের সূচনা হয়। দেবীদুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই তিথি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এই অসহায় মানুষরা দান করলে পুন্য লাভ হয় ।
ব্রাহ্মণবাড়িয়া শিববাড়ি, মধ্যপাড়া ইসকন মন্দির, কাল ভৈরব মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে মহালয়া তিথি উপলক্ষে পূজার্চনার আয়োজন করা হয়েছে।

/আইএএম/
সম্পর্কিত
মহালয়ার অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
চারদিকে উৎসবের সাজ: দুয়ারে পা ফেলবেন দেবী দুর্গা, চলছে গ্রহণের প্রস্তুতি
সর্বশেষ খবর
‘অল্প অল্প কিনে কোনোমতে জীবিন চালাচ্ছি’
সবজির বাজারে আগুন ‘অল্প অল্প কিনে কোনোমতে জীবিন চালাচ্ছি’
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
শীতের স্টকহোমে মোমের আলোয় স্পা, সনাস্নান আর বরফশীতল জলে ডুব
শীতের স্টকহোমে মোমের আলোয় স্পা, সনাস্নান আর বরফশীতল জলে ডুব
ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক