তনুর চাচা-চাচিসহ চারজনকে সিআইডি’র জিজ্ঞাসাবাদ

কুমিল্লা প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ১৮:১৪আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৮:২৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু (২১) হত্যা মামলায় তার চাচা-চাচিসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বুধবার দুপুরে সিআইডি কুমিল্লা কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তারা হচ্ছেন চাচা আলাল হোসেন, চাচি সাজেদা বেগম, তনুর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম কোদালকাটার ইউপি সদস্য নজরুল ইসলাম। এছাড়াও তনুকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠায় জিদনি নামে সেনানিবাস এলাকায় বসবাসরত আরেক যুবককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তনু হত্যাকাণ্ড

এদিকে, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দ সাংবাদিকদের বলেন, আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। তথ্যগুলো যাচাই বাছাই করছি। আশা করছি, এ নিয়ে দ্রুত একটা সমাধানে আসতে পারবো। ফল পেলে বিস্তারিত জানাতে পারবো।

তনুর পরিবারকে কেন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তনুর পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তাই, তদন্তে তথ্যের জন্য তাদের সঙ্গে বারবার কথা বলছি।

সিআইডির কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সেনানিবাসের ভেতরে হত্যার স্থানকে ইঙ্গিত করে বলেন, সেখানে ৫০ কেজি ওজনের একটি ডিনামাইট রাখা যতো সহজ, একটি ৫০ কেজি ওজনের লাশ ফেলা ততো সহজ নয়। কেউ খুন করে লাশ নিশ্চয় থানার ভেতরে ফেলে আসবে না। তদন্তে সব পক্ষের সহযোগিতা পাচ্ছেন বলেও তিনি দাবি করেন।

আরও পড়তে পারেন:

কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ডাকাতির  সঙ্গে জড়িত ১০ ডাকাতকে গ্রেফতার করে র‌্যাবকালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ১০

 

মঙ্গলবার প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক শারমিন সুলতানাকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তনুর ময়নাতদন্তের সময় তিনি কী কী দেখতে পেয়েছেন তা জানতে চেয়েছি।

জিজ্ঞাসাবাদের বিষয়ে তনুর চাচা আলাল হোসেন বলেন, কীভাবে তনুর মৃত্যু হয়েছে সে বিষয়ে তারা জানতে চেয়েছে। কিন্তু, আমরা গ্রামের বাড়িতে থেকে এটা কীভাবে বলবো। তারা আরও বলেছেন, কথা চেপে রাখেন কেন। যা জানেন সব বলেন। কিন্তু আমরা তো এর বেশি কিছু জানি না।

উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।  

/বিটি/টিএন/

আরও পড়তে পারেন:

সিলেটে শুল্ক অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের সামনে ফেলে রেখে যাওয়া লেক্সাস কারসিলেটে শুল্ক অফিসের সামনে পরিত্যক্ত লেক্সাস কার!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম