বাসায় চুরি: সহকর্মীকে আসামি করে ডাক্তারের মামলা

পিরোজপুর প্রতিনিধি
০৪ মে ২০১৬, ০৪:৩০আপডেট : ০৪ মে ২০১৬, ০৪:৩২

বাসায় চুরি: সহকর্মীকে আসামি করে ডাক্তারের মামলা পিরোজপুরে এক ডাক্তারের বাসায় চুরির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি করা হয়েছে আরেক ডাক্তারকে। মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সালেহা বেগম গত শনিবার পিরোজপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। মঙ্গলবার বিষয়টি জানা গেছে।
জানা যায়, গত ২৯ এপ্রিল খুলনা থাকাকালীন সময় দুপুরে মাতৃসদনের সরকারি বাসভবনে চুরি হয়। এসময় তার বাসা থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মালামালসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল চুরি হয় বলে দাবি করেন ডা. সালেহা বেগম। এ ঘটনায় তিনি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় শনিবার মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রের আরেক ডাক্তার এইচ পি সিকদারকে প্রধান আসামি করে মামলা করেন।
মামলায় প্রধান আসামি হিসেবে নাম থাকার বিষয়ে ডা. এইচ পি সিকদার বলেন, আমাকে কী কারণে ডা. সালেহা আসামি করেছেন তা তিনিই ভাল বলতে পারবেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বাদলের বলেন, ডা. সালেহা একজন ঝগরাটে প্রকৃতির লোক। তার নানা অনিয়মের বিষয়ে মঙ্গলবার আমরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়তে পারেন: সিঙ্গাপুর গিয়েই তারা জঙ্গি হয়েছেন: পুলিশ

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান