পিরোজপুরে ভুয়া চক্ষু চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
১০ মে ২০১৬, ২০:৩৫আপডেট : ১০ মে ২০১৬, ২০:৩৫

ভুয়া চক্ষু চিকিৎসক কাজী মো. হাসান ইমাম শামীম পিরোজপুরের কাউখালীতে এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটকের পর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকের নাম কাজী মো. হাসান ইমাম শামীম। তিনি জেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের ডিবুয়াপুর এলাকার বাসিন্দা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ভুয়া চক্ষু চিকিৎসক কাজী মো. হাসান ইমাম শামীম কাউখালী উপজেলা শহরের পোস্ট অফিস সড়কের শাহীন চশমা ঘরে চিকিৎসক সেজে লোকজনের চিকিৎসা করতেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বিকালে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাবনী চাকমা বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ২২ ধারার অপরাধে ভুয়া চক্ষু চিকিৎসক কাজী মো. হাসান ইমাম শামীমকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, কাজী মো. হাসান ইমাম শামীম এমবিবিএস (এএম) কোর্স (সিপিআর), ঢাকা বারডেম। (রেইকি হিলিং) ভারত (পিইসিএআর) চক্ষু মেডিকেল অফিসার, পটুয়াখালী চক্ষু হাসপাতাল, এ রকম ভুয়া পদবী লিখে রোগীদের চক্ষু চিকিৎসা করতেন।

আরও পড়ুন: যেকোনও সময় নিজামীর ফাঁসি কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে