চরের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি
২১ মে ২০১৬, ১২:৪১আপডেট : ২১ মে ২০১৬, ১২:৪১

পিরোজপুর

ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঠবাড়িয়া উপজেলার বেতমোড় ইউনিয়নের চরে থাকা বাসিন্দাদের শনিবার সকাল থেকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়া, জিয়ানগর ও মঠবাড়িয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলার ৭টি উপজেলায় ৮টি নিয়ন্ত্রণ কক্ষ ও ১৯৩ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ ৬৫টি মেডিক্যাল টিম গঠন করেছে। পাশাপাশি রেড ক্রিসেন্টের  স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোড় ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ইউনিয়নের মাঝের চরে থাকা বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্যদের বলেশ্বর নদীর এপার এনে উলুবাড়িয়া আশ্রয় কেন্দ্রে  উঠানো হয়েছে।

মঠবাড়িয়ার গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো জানান, ইউনিয়ন পরিষদ ভবনকে কন্ট্রোল রুম করা হয়েছে। মসজিদের মাইক থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের