বরিশালে পুলিশের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' ডাকাত নিহত

বরিশাল প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ১০:২৭আপডেট : ২৪ জুন ২০১৬, ১০:২৭

বন্দুকযুদ্ধ বরিশালের বানারীপাড়া থানাধীন ছলিয়া-বাকপুর ইউনিয়নের পূর্ব শাখারিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত (২৪ জুন) পৌনে ৩টায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে বানারীপাড়া থানা পুলিশ।

বানরীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, নিহত ডাকাত দুলাল (৩৫) বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চন্ডীপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি জানান, দুলালের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ১টি হত্যা ও ৫টি ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পূর্ব শাখারিয়ার ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের কয়েকজন সদস্য অবস্থান নিয়েছে। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘিরে ফেলার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। 'বন্ধুকযুদ্ধে'র এক পর্যায়ে ডাকাত সদস্য দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং অন্য সদস্যরা পালিয়ে যায়।

এসময় জহির নামের এক কনস্টেবল আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা বানরীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৮ রাউন্ড শটগানের গুলি, ২টি পাইপগানে ও পাইপগানের ভেতরে লোড করা ২ রাউন্ড গুলি, ১টি শাবল, ১ টি রামদা,  ১টি ছুড়ি ও ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় হত্যা, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হবে বলে জানায় পুলিশ।

নিহত ডাকাত দুলাল'র মৃতদেহটির ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালো পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি জিয়াউল আহসান।

আরও পড়ুন- 

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ পরিবর্তন
ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হতে হবে: জুনায়েদ বাবুনগরী

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী