ভাঙা পন্টুন, ইঞ্জিনে ত্রুটি নিয়েই পিরোজপুরে ফেরি চলছে

আরিফ মোস্তফা, পিরোজপুর
২৭ জুন ২০১৬, ১১:০৮আপডেট : ২৭ জুন ২০১৬, ১১:০৮

ফেরি পিরোজপুর

ভাঙা পন্টুন, যেনোতেনো গ্যাংওয়ে, ইঞ্জিনের কন্ট্রোল প্যানেলে ত্রুটি নিয়েই পিরোজপুরে চলছে ফেরি। গত কয়েক মাসে এ ফেরিগুলো প্রায় ৭০ বার বিকল হয়েছে। সর্বশেষ গত ৫ জুন বেকুটিয়া ঘাট থেকে ফেরি ছাড়ার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে তা ভেসে ৪ কিলোমিটার দক্ষিণে চলে যায়।

পিরোজপুর সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, পিরোজপুর-পাথরঘাটা সড়কে চরখালী ফেরি, পিরোজপুর-বরিশাল সড়কে বেকুটিয়া ফেরি, পিরোজপুর-স্বরূপকাঠি সড়কে আমড়াজুরি ফেরি রয়েছে।

সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, ফেরি সার্ভিস (ফেরি,পন্টুন, গ্যাংওয়ে) তদারকির দায়িত্ব বরিশাল ফেরি বিভাগের। তাদের খামখেয়ালির কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। তবে বরিশাল ফেরি বিভাগের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

সরেজমিনে চরখালী, বেকুটিয়া, আমরাজুড়ি ফেরি পরিদর্শন করে তথ্যের সত্যতা পাওয়া গেছে।

পিরোজপুরের বলেশ্বর নদীতে চলাচলকারী চরখালী ফেরির চালক মাহাবুব জানান, নদীর যা দূরত্ব তাতে ৮ মিনিটে এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছানো যায়। কিন্তু ইঞ্জিনে ত্রুটি থাকার কারণে নদী পার হতে প্রায়ই ৪ থেকে ৫ গুণ (৩০-৪০ মিনিট) সময় লেগে যায়।

পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, জেলার মধ্যে যে ফেরিগুলো চলাচল করছে তার সবগুলোর অবস্থাই খারাপ। 

বেকুটিয়া, চরখালী ও আমরাজুড়ি ফেরির ইজারাদার আজমির হোসেন মাঝি জানান, ত্রুটির কারণে গত কয়েক মাসে বেকুটিয়া ফেরি ২৮ বার, চরখালী ফেরি ২৬ বার ও আমরাজুড়ি ফেরি ১৪ বার বিকল হয়েছে। একবার বিকল হলে এ ফেরি কখনও দু’দিন বা কখনও এর বেশি বন্ধ থাকে। কুয়াকাটা ও মৎস্য বন্দর পাথরঘাটার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এ ফেরি দুটি সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে কর্তৃপক্ষ যেন উদাসীন।  

ফেরি বিভাগ বরিশাল কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শামিমুল হক জানান, ফেরিগুলোতে অতিরিক্ত মালামাল বোঝাই গাড়ি পারাপার করা  হয়। এ কারণে ফেরির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।

তিনি আরও বলেন, চরখালী ও বেকুটিয়ায় দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন বসানোর চেষ্টা চলছে। এ ইঞ্জিন দুটি বসাতে পারলে ফেরির বেহাল দশা থাকবে না।

 /বিটি/এসটি/

আরও পড়ুন

আধা কিলোমিটার রাস্তার জন্য যত দুর্ভোগ

ঈদের লম্বা ছুটিতে প্রস্তুত পর্যটন রাজধানী কক্সবাজার

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের