পটুয়াখালী শহর সংলগ্ন লাউকাঠি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।আহতদের আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুড়া তালুকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- আ.মজিদ তালুকদার (৬৫), জুয়েল রানা (২৭), জহিরুল ইসলাম (১৫) ও আছিয়া বেগম (৬০)।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় হামলার স্বীকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে খুনিচক্র আটক
/এআর/







