বরিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ২৩:০২আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২৩:০৫

বরিশাল বরিশাল নগরীর বান্দ রোডে সেবা ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের ভুলের কারণে হেনারা বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রোগীর স্বজনরা এ অভিযোগ করেন।
হেনারা বেগম নলছিটির চরকয়া এলাকার এনায়েত সিকদারের স্ত্রী।
হেনারার বোনের ছেলে শহিদুল ইসলাম জানান, নাকে পলি পাইলস থাকার কারণে চিকিৎসক হারুন অর রশিদের পুলিশ লাইনস রোডে চেম্বারে নিয়ে আসা হয় তার খালা হেনারাকে। এসময় তিনি বিভিন্ন পরীক্ষা করে তার নাকের একটি অস্ত্রপচার করার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী বুধবার হেনারাকে বান্দ রোডস্থ সেবা ক্লিনিকে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে অস্ত্রপচার শেষে তাকে বেডে আনা হয়। সেখানে অচেতন অবস্থায় দুপুরের দিকে হেনারার মৃত্যু হয়।

হেনারা বেগমের স্বজনরা দাবি করেন, চিকিৎসক হারুন অর রশিদের ভুল চিকিৎসার কারণে হেনারা মারা গেছে।  

এ ব্যাপারে নিহতের মেয়ে জেসমিন বেগম অভিযোগ করেন,বৃহস্পতিবার সকাল ৯টায় অপারেশনের কথা থাকলেও অজ্ঞান করার চিকিৎসক না থাকায় সকাল ১১টায় ডা.হারুন অর রশিদ নিজেই ওটিতে নেয় তার মাকে। মাত্র ১৫ মিনিটের মাথায় অপারেশন শেষ করে ডা. হারুন বেড়িয়ে চলে যায়। পরে তার মাকে বেডে নেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায়।  

নিহতের স্বজন শহিদুল ইসলাম বলেন, তার লাশ দাফন শেষে হারুন অর রশিদসহ অস্ত্রপচার কাজে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

জানা গেছে.ডা. হারুন অর রশিদ ঝালকাঠীর নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত নাক-কান-গলা বিভাগের চিকিৎসক। তিনি নগরীর পুলিশ লাইন্স রোডে তার বাসায় প্রাইভেট প্র্যাক্টিস করেন। সেখানে বসে ব্যবস্থাপত্র দিয়ে অস্ত্রপচারের জন্য সেবা ক্লিনিকে রোগী পাঠান।

এদিকে তার অপচিকিৎসার শিকার হয়ে এর আগে বেশ কয়েকজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বছর খানেক আগে তার অপচিকিৎসায় রোগী মুত্যুর অভিযোগ র‌্যাব- সদস্যরা তাকে আটক করলে অস্ত্রপচার  নয় শুধুমাত্র ব্যবস্থাপত্র দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে তিনি মুক্ত হয়েছিল।

এরপরে র‌্যাব-৮ কে দেওয়া শর্তভঙ্গ করে বাসায় বসে ব্যবস্থাপত্র দিয়ে সেবা ক্লিনিকে গিয়ে তিনি অস্ত্রপচার করেন।

আরও পড়ুন: গণপিটুনিতে নিহত পুলিশ কনস্টেবলের দাফন সম্পন্ন 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান