জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠনে সন্ত্রাসীদের হামলা

বরগুনা প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৬:২৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৬:২৪

জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠনে সন্ত্রাসীদের হামলা

বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী কমিটি গঠনে করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে আওয়ামী লীগ নেতারা। শনিবার বেলা ১টার দিকে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কমিটির অংশ হিসেবে কমিটি গঠন করতে গিয়ে হামলার শিকার হন তারা।  

লিখিত বক্তব্যে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ ওয়ালিউল্লাহ অলি বলেন, দেশব্যাপি জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জঙ্গিবাদ বিরোধী কমিটি করার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ৪ আগস্ট বরগুনা সদর জেলার জামায়াত-শিবির ও বিএনপির ঘাঁটি ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ কমিটি করতে গেলে বিএনপির মদদপুষ্ট স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রাকিব মোল্লা, অপু মোল্লাসহ ৫/৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কমিটি গঠন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়।

 এহামলায় ৪ নম্বর ওয়ার্ডের সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. নাসির মাহমুদের উপরে হামলা করলে নাসির তিনি ভয়ে পালিয়ে যায়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফরিদ উদ্দিনকে লাঞ্চিত করে সন্ত্রাসীরা।

বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সিনিয়ার সহ-সভাপতি আ. ছত্তার মাতুব্বরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক স্বপন, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মাদ ওয়ালিউল্লাহ অলি, যুগ্ন সম্পাদক আশ্রাফুল আলম শিল্পি, ঢলুয়া ইউনিয়নের সভাপতি আজিজুল হক মাস্টার প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন : পুকুর নিয়ে বিরোধ, হিলিতে লাঠির আঘাতে যুবলীগ নেতা নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের