ঝালকাঠিতে পুলিশ পরিচয়ে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ঝালকাঠি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরের চাড়াখালি গ্রামে পুলিশ পরিচয়ে  শাহজাহান তালুকদার নামে এক সাবেক এএসআই’র বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।   এসময় ডাকাতরা ৭৯ হাজার টাকা, রুপা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালপত্র লুটে নেয়া বলে দাবি ওই সাবেক পুলিশ কর্মকর্তার। সোমবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
সাবেক এএসআই শাহজাহান তালুকদার অভিযোগ করে জানান, জানালার গ্রিল কেটে গভীর রাতে ৬-৭ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ঢুকে। এরপর ঘরের ভেতরের দরজা ভেঙে ডাকাতরা নিজেদের থানার লোক বলে শাহজাহানসহ ঘরের সবাইকে চুপ থাকতে বলে এবং তারা তল্লাশি স্টাইলে ঘরে থাকা ৭৯ হাজার টাকা, ৩ ভরি রুপা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ঘরের সর্বস্ব লুট করে নেয়। বাঁধা দিতে চাইলে ঘরের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। পরে স্থানীয়রা ডাক-চিৎকার শুনে তাদের উদ্ধার করে।
রাজাপুর ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের