বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বরিশাল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৪

বিদ্যুৎস্পৃষ্ট বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনতা ব্যাংকের এক এক্সিকিউটিভ অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম জিয়াউদ্দিন মিলু (৫০)। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মিলু নগরীর কাউনিয়া বিসিক রোডের বাসিন্দা। তিনি বরিশাল চকবাজর শাখায় জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার (কার্যনির্বাহী কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
জনতা ব্যাংকের করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হাবিবুর রহমান জানান, মিলু শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসায় বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হন। পরে বেলা ১১টায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে এলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ডমাস্টার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
মিলু জনতা ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের বিভাগীয় কমিটির সভাপতি ছিলেন বলে জানান হাবিবুর রহমান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের