দুদকের মামলায় কীর্তনখোলা লঞ্চের মালিক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ০৬:৪৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৬:৪৫

দুদকের মামলায় গ্রেফতার মঞ্জুরুল আহসান ফেরদৌস (ডানে) বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী বিলাসবহুল ‘কীর্তনখোলা’ লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঠিকাদারি কাজ না করেই এক কোটি দুই লাখ টাকা আত্মসাতের মামলায় বুধবার বরিশাল নগরীর নবগ্রাম সড়কের চৌমাথা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক বরিশাল কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন জানান, মঞ্জুরুল আহসান ফেরদৌসের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মঞ্জুরুল আহসান এন্ড কোম্পানি’ সুনামগঞ্জের একটি প্রকল্পের টাকা আত্মসাৎ করে। এ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদি হয়ে দুর্নীতি দমন আইনে মামলা করেন। তাতে ফেরদৌসসহ আসামি করা হয় ১০ জনকে। ওই মামলায় ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বরিশালের ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এআরএল/

আরও পড়ুন: 

গাঁজা নিয়ে খুনোখুনি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম