ফেসবুক থেকে আ. লীগ নেতাদের হুমকির ঘটনায় মামলা

বরিশাল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১০:৪৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১০:৪৭

বরিশাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরিশাল মহানগর আওয়ামী লীগের এক নেতাকে হত্যার হুমকিসহ বেশ কয়েকজন নেতাকে হুমকি দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২৩ নভেম্বর ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনিরসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদধারী কয়েকজন নেতাকে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মামলার এজাহারে উল্লেখ করেন, ‘২৩ নভেম্বর সকাল ৬টা ২৭ এ আমার দলীয় পদ নিয়ে কটূক্তি করে এবং আমাকে খুন জখমের করার  হুমকি দেওয়া হয় ‘বরিশালের বিবেক’ নামের একটি আইডি থেকে।’

এছাড়াও ‘বরিশালের বিবেক’ নামে ওই আইডি থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর এবং যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ছবিসহ আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ‘এভাবেসামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের মাধ্যমে তারা মহানগর আওয়ামী লীগের সুনাম নষ্ট করেছে।’

আরও পড়ুন-

নিরাপত্তা ঝুঁকিতে বিটিভি 

সংসদের মূল নকশা এসেছে

/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম