ঝালকাঠি জেলা পরিষদে আ. লীগ সমর্থিতদের মনোনয়ন দাখিল

ঝালকাঠি প্রতিনধি
০২ ডিসেম্বর ২০১৬, ১১:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১১:২৫

জেলা পরিষদ নির্বাচন ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে সরদার মো. শাহ আলম জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুল হক চৌধুরী জানান, জেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। আর সাধারণ সদস্য পদে ১৫ আসনের বিপরীতে ২০টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ আসনের বিপরীতে ৮ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন। অন্য কোনও দলের কোনও প্রার্থী হতে আগ্রহ নেই কারও। এ নির্বাচনে জনপ্রতিনিধিরাই ভোট দিয়ে জেলা পরিষদ গঠন করবেন।

অধিকাংশ জনপ্রতিনিধিই আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপিসহ অন্য কোনও দলের কোনও প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করেনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের