বরগুনায় উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

বরগুনা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৪

বরগুনা বরগুনার বামনা উপজেলা চেয়ারম্যান ও বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ গুদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান লিটু মৃধা জানান, সোমবার সন্ধ্যার পর তিনি বরগুনা জেলাপরিষদ চেয়ারম্যনের সঙ্গে দেখা করেন। পরে বড়ইতলা ফেরি পার হয়ে বামনা যেতে দক্ষিণ গুদিঘাটা এলাকায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন তার গাড়ি থামার সংকেত দিলে তিনি গাড়ি থামান। পরে মোটরসাইকেল থেকে মুখোশ পড়া চারজন এসে তার গাড়ির গ্লাসের ওপরে রামদা দিয়ে কোপ দেয়। এতে গাড়ির গ্লাস ভেঙে তার শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়। এ অবস্থায় দুর্বৃত্তরা আবারও তার গাড়ির ওপর হামলা করতে চাইলে তার ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে বের হয়ে আসে।
তিনি আরও জানান, মুখোশ পড়ে থাকায় দুর্বৃত্তদের চেনা যায়নি। পরে তিনি বামনায় গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। উপজেলা পরিষদের গাড়িএখন থানায় রাখা আছে এবং এ বিষয়ে মামলা করা হবে বলে তিনি জানান।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাহাবুদ্দিন বলেন, আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম