স্বরূপকাঠিতে শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার দুই

পিরোজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৭

পিরোজপুর পিরোজপুরে স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র সরকারকে একটি ঘরে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন চালানোর ঘটনায়  সন্ত্রাসী নয়ন গাজীর দুই সহযোগী মাইনুল তালুকদার ও সিতুল তালুকদার ওরফে প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ। স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, লাঞ্ছনার শিকার শিক্ষক বিধান চন্দ্র সরকারকে না পাওয়ায় পুলিশের উপ-পরিদর্শক বাদল কৃষ্ণ বাদী হয়ে নয়ন গাজী, নাসির গাজী, সিতুল তালুকদার ওরফে প্রিন্স, মাইনুল তালুকদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

স্বরুপকাঠী থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র জানান, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী নয়নগাজীসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য মৈশানী বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারকে গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে শনিবার দুপুর পর্যন্ত  বিবস্ত্র করে নির্যাতন শেষে মুচলেকা রেখে ছেড়ে দেয়  মৈশানী এলাকার সন্ত্রাসী নয়ন গাজী ও তার সহযোগীরা। এরপর বিদ্যালয়ের  আরেক সহকারী প্রধান শিক্ষিকা পর্ষিয়া হালদারের সহায়তায় শিক্ষক বিধান চন্দ্র সরকার পালিয়ে বরিশাল গিয়ে চিকিৎসা নেন।বিধান চন্দ্র সরকারের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি গত বছর ২৪ নভেম্বর মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিপিএড শিক্ষক হিসেবে যোগদান করেন।

/এফএস/

আরও পড়ুন- 

‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের