ফেসবুকে সরকারবিরোধী মন্তব্য, মসজিদের ইমাম আটক

ভোলা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ২০:১৪আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২০:১৪

ফেসবুকে সরকারবিরোধী মন্তব্য, মসজিদের ইমাম আটক ফেসবুকে সরকারবিরোধী মন্তব্য করার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনের টবগী এলাকা থেকে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে মো. বেল্লাল হোসেনকে (৩৫) আটক করা হয়।  

বেল্লাল হোসেন  তজুমদ্দিনের শম্ভুপুর উপজেলার ইন্দ্র নারায়নপুর গ্রামের আবদুল মতলব হাওলাদারের ছেলে। তিনি সদর উপজেলার পশ্চিম ইলিশা জামে মসজিদের ইমাম বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম সিকদার জানান, বেল্লাল হোসেন ফেসবুকে দীর্ঘদিন ধরে সরকার বিরোধী লেখা পোস্ট করে আসছিলেন। এর ধারাবাহিকতায় শনিবার তিনি ভোলার দুই এমপির ছবিতে কটূক্তি করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বোরহানউদ্দিনের টবগী এলাকা থেকে বেল্লাল হোসেনকে আটক করে পুলিশ। এ সময় বেল্লাল নিজেকে ভোলা সদরের পশ্চিম ইলিশা জামে মসজিদের ইমাম বলে দাবি করেন। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ