‘বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে চুক্তি করবেন প্রধানমন্ত্রী’

ভোলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৬:৩৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৬:৩৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ভারতের সঙ্গে চুক্তি হবে দ্বিপাক্ষিক সম্মানজনকভাবে। আমরা স্বাধীন দেশ, ভারতও স্বাধীন দেশ। প্রধানমন্ত্রীর ভারত সফর একটি যুগান্তকারী সফর। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক শুধু গভীরই হবে না, বিরাজমান সমস্যাগুলোও সমাধান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে সব চুক্তি বাস্তবায়ন করবেন।’

আজ শনিবার (৮ এপ্রিল) ভোলা সদরের শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ দলটির সরকারের সমালোচনা ছাড়া কোনও কিছু করার নাই। এরা যখন ক্ষমতায় ছিল তখন ছিল ভারতপ্রীতি আর যখন ক্ষমতায় নেই তখন ভারতভীতি।’

এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের