পিরোজপুরে মাদ্রাসার পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৭, ০৫:৪৩আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০৫:৪৩

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার তাফালবাড়িয়া এলাকায় মাদ্রাসার পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে নাজমুল হাওলাদার (১১) ও নাঈম হাওলাদার (৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নাজমুল ও নাঈম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ফিরোজ হাওলাদারের পুত্র।
তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদ্রাসার মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুস বলেন, ‘নাজমুল ও নাঈম নাজরানা শাখার ছাত্র। সোমবার সকালে মাদ্রাসায় ক্লাস শেষে দুপুরে মাদ্রাসা সংলগ্ন পুকুরে দুই ভাই গোসল করতে যায়। এ সময় ছোট ভাই নাঈম পুকুরে ডুবে গেলে বড় ভাই নাজমুল তাকে উদ্ধার করতে গেলে দু’জনেই পানিতে ডুবে যায়। পরে আমরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফেরদৌস বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নাজমুল ও নাঈমের মৃত্যু হয়।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের