বরিশালে গুলিসহ পুলিশের পিস্তল চুরি

বরিশাল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ১৮:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৮:৫৬

পিস্তল (ফাইল ছবি) ১৬ রাউন্ড গুলিসহ বরিশালের মুলাদী থানার সহকারী উপ-পরিদর্শক মনসুর রহমানের পিস্তল চুরি হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে এই ঘটনা ঘটে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘চুরি হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের চেষ্টা চলছে এবং এএসআই মনসুর রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মুলাদী থানা সূত্রে জানা গেছে, মুলাদী থানার সহকারী উপ-পরিদর্শক মনসুর রহমানের নামে ৭.৬২ বোরের পিস্তলটি ইস্যু করা হয়েছে। তিনি পহেলা বৈশাখের ডিউটি শেষে তার পিস্তল ও গুলি থানার মালখানায় জমা না দিয়ে বাসায় নিজের জিম্মায় রাখেন। ওই দিনের কোনও এক সময় দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে পিস্তল, ১৬ রাউন্ড গুলি, নগদ টাকাসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়।
পরে ওই কর্মকর্তা অস্ত্র ও কার্তুজ চুরি হওয়ার বিষয়টি থানায় গোপন রেখে পিস্তল উদ্ধারের চেষ্টা চালান। তবে উদ্ধারে ব্যর্থ হয়ে ৪দিন পর মঙ্গলবার দুপুরে তিনি মুলাদী থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী