বরগুনায় নৌকা ডুবে পর্যটক নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ০১:১০আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ০১:১২

বরগুনা বরগুনার বিষখালী নদীর টুলুরচরে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার নাম শাকিল জোবায়ের খান টুটুল (৩৭)। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিল জোবায়ের খান টুটুলের বাড়ি ঢাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচুটকি এলাকায় ভগ্নিপতি আবু ইউসুফ মো. সরোয়ারের বাড়িতে বেড়াতে আসেন। আবু ইউসুফ সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিক্ষা অফিসার পদে কর্মরত আছেন।

আবু ইউসুফ মো. সরোয়ার জানান, বিষখালী নদীর মাঝে টুলুরচর ঘুরে দেখার জন্য টুটুল ও তার স্ত্রী নৌকায় করে সেখানে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে হঠাৎ বাতাসে নৌকা উল্টে গেলে নৌকার মাঝি টুটুলের স্ত্রীকে উদ্ধার করে। তবে টুটুল সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে বরগুনা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং পাথরঘাটা থেকে কোস্টগার্ডের উদ্ধারকারী দল উদ্ধারের জন্য চেষ্টা করে।

পাথরঘাটা কোস্টগার্ডের কমান্ডার লে. হাসানুর রহমনা জানান, খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসেরর ডুবুরি দল, কোস্টগার্ড ও স্থানীরা মিলে নিখোঁজ টুটুলকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম