বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ২০:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:৩৯

কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সোমবার আসামির অনুপস্থিতিতে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কামরুল ইসলাম কিসলু বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া ইউনুস খান সড়কের মৃত সোহরাব হোসেন হাওলাদারের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২২ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার আটিপাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে কামরুল ইসলাম কিসলুকে ২০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় ওই দিনই র‌্যাব-৮ এর ডিএডি লিয়াকত আলী বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

উজিরপুর থানার এসআই তৌহিদুজ্জামন একই বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

 আরও পড়তে পারেন: পচা স্যান্ডউইচ সরবরাহ করায় মিষ্টির দোকানের ১০ হাজার টাকা জরিমানা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম